আনোয়ারায় বিএনপির প্রতিবাদ মিছিলে সাবেক এমপি নিজাম

দেশ সঠিকভাবে চালাতে পারে কেবল জিয়া পরিবার

‘বর্তমান প্রেক্ষাপট একটি দুর্ভিসন্ধিমূলক চক্রান্ত। যারা একসময় স্বৈরাচারের সাথে আঁতাত করে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছিল, আজ তারাই আবার স্বৈরাচারের দোসরদের নিয়ে বিএনপির সাথে প্রতিযোগিতা করতে চাইছে।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় বিএনপির প্রতিবাদ মিছিলে সাবেক এমপি নিজাম
আনোয়ারায় বিএনপির প্রতিবাদ মিছিলে সাবেক এমপি নিজাম |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিএনপি যতদিন ক্ষমতায় ছিলো, দেশ ভালোভাবে চলেছে। মানুষ রাজনীতি করতে পেরেছে, আয়-রোজগার করতে পেরেছে, ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে। কোনো অস্থিরতা ছিল না। কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা কেউই দেশ সঠিকভাবে চালাতে পারেনি।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সরকার এলে দেশ আবার সুষ্ঠুভাবে পরিচালিত হবে।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে আনোয়ারার কালাবিবির দিঘি মোড়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার জামাল বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট একটি দুর্ভিসন্ধিমূলক চক্রান্ত। যারা একসময় স্বৈরাচারের সাথে আঁতাত করে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছিল, আজ তারাই আবার স্বৈরাচারের দোসরদের নিয়ে বিএনপির সাথে প্রতিযোগিতা করতে চাইছে। কিন্তু তারা জানে না, শহীদ জিয়া ঘোষণার মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। বিএনপি কখনো দেশকে ধ্বংস হতে দেবে না।’

মিছিলে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, জাহেদ চৌধুরী, আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, মো: ফরিদুল আলম চৌধুরী, মো: আলমগীর, নাজিম উদ্দিন চৌধুরী, কাসেম মেম্বার, জলিল সওদাগর, লোকমান সওদাগর, অ্যাডভোকেট আবদুর রহিমসহ শতাধিক নেতাকর্মী।

এর আগে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালাবিবির দিঘি মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী হয়ে আবার কালাবিবির দিঘি মোড়ে এসে শেষ হয়।