ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করেন জনাব ফরিদুল কবীর তালুকদার শামীম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আনন্দ উৎসবের আমেজ নিয়ে শেষ হয়। রাতে শুরু হয় ভোট গণনা। অবশেষে রাত ১১টায় ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম মোট ভোট পেয়েছেন ১২০৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আবদুল আউয়াল পেয়েছেন ৩৩৬৫৪ ভোট।



