
রাজধানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া মোহাম্মদ ইমরান (২৫) নামের একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন জানান, ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন এবং ইমরান নামের এক যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, আহত ইমরান মগবাজার এলাকায় থাকেন। তিনি টেইলার্সের কারিগর বলে জানা যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, আহত ইমরানের পায়ে আঘাত লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








