নোয়াখালীতে বিয়ের প্রলোভনে ডেনে নিয়ে গণধর্ষণের অভিযোগ

হাতিয়া এলাকায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Hatia
নোয়াখালীতে বিয়ের প্রলোভনে ডেনে নিয়ে গণধর্ষণের অভিযোগ
নোয়াখালীতে বিয়ের প্রলোভনে ডেনে নিয়ে গণধর্ষণের অভিযোগ |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়ার পর এক নারীকে (৩০) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর আগে বিয়ে হয়েছিল এবং তিনি তিন সন্তানের জননী। কিছুদিন আগে ওই নারী তার পরিচিত এক ব্যক্তিকে তার জন্য নতুন করে আরেকটি পাত্র ঠিক করে দিতে বলেন। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেন এবং জানান যে তাকে খালার বাসায় নিয়ে যাবেন। বিয়ের প্রলোভনে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা আরো দু’জনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করেন। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন। তবে বাকি দু’জনের পরিচয় তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেয়া হয়েছে।