গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

পুরাতন বাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়ক থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়া হয়।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
গাঁজাসহ মোটরসাইকেল জব্দ |নয়া দিগন্ত

গাইবান্ধায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে চেকপোস্ট বসানো ছিল। এ সময় পুরাতন বাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়ক থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়া হয়।

আরোহী মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিতে মোটরসাইকেলের সিটের নিচে ও জ্বালানি ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১০ কেজির বেশি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’