গোবিন্দগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

এলাকার লোকজন ঘটনার সত্যতা পেয়ে মোমিনকে আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে থানা পুলিশকে খবর দেন।

রাকিবুজ্জামান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gaibandha
গাইবান্ধার ম্যাপ
গাইবান্ধার ম্যাপ |ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে। চাঁদপাড়া বাজারে হোটেল শ্রমিক হিসেবে কাজ করেন তিনি।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর আড়াইটায় ওই এলাকায় ভাড়া বাসায় বসবাসরত স্কুলছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করলে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। তার পরিবার বিষয়টি এলাকার লোকজনকে জানায়। পরে এলাকার লোকজন ঘটনার সত্যতা পেয়ে সন্ধ্যায় মোমিনকে আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে থানা পুলিশকে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শিবলী ইমরুল কায়েস ও উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মোমিনকে গ্রেফতার করে থানায় আনেন এবং ভিকটিম মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।