শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুলকে মামা বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যেত।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
গ্রেফতার বাবুল গাজী
গ্রেফতার বাবুল গাজী |নয়া দিগন্ত

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল গাজী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুলকে মামা বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যেত। সোমবার দুপুর ২টার দিকে বাবুল মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যান। সেখানে খাটের ওপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে বাবুলকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে হেফাজতে নেয়া হয়েছে। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’