ঝিনাইদহের শৈলকুপার মাইলমারী দেবিনগর মাঠে ভুট্টার ক্ষেতে নিয়ে সুরাইয়া খাতুন (১০) নামের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সম্রাট হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাইলমারি দেবিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরে উপজেলার মাইলমারি দেবিনগর গ্রামের লিটনের স্ত্রী তাসলিমা খাতুন তার মেয়ে সুরাইয়াকে নিয়ে মাঠের মধ্যে ক্যানালের মধ্যে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় তাসলিমা খাতুন তার মেয়েকে রাখে বাড়ি চলে আসলে একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খোকনের ছেলে সম্রাট হোসে তাকে একা পেয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন সুরাইয়ার আর্তচিৎকারে ধর্ষক পালিয়ে যান।
এই ঘটনায় সোমবার রাতে সুরাইয়ার বাবা লিটন বিশ্বাস থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সম্রাট হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ‘শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং সম্রাট নামের একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’



