লোড হচ্ছে...
সৌরজগতের বাইরের কিছু গ্রহে প্রাণের বিকাশ ও টিকে থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ‘সুপার-আর্থ’ নামে পরিচিত পৃথিবীর চেয়ে বড় আকারের কিছু পাথুরে গ্রহ ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে নিজেদের রক্ষার মতো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। এতে এসব গ্রহে প্রাণধারণের অনুকূল পরিবেশ দীর্ঘদিন ধরে বজায় থাকার সম্ভাবনা বাড়ছে।
২৮ জানুয়ারি, ২০২৬

