
বেলজিয়ান-আমেরিকান পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।
আজ মঙ্গলবার এই পুরস্কার দানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান এবং অ্যাস্ট্রোফিজিক্যাল অরিজিনের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।
এই পুরস্কার বিজয়ী বা বিজয়ীরা মোট ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে পান।
একাধিক বিজয়ী থাকলে এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেয়া হয়।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








