লোড হচ্ছে...
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নানা উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
৩ দিন আগে

ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ইটভাটার বিশালাকার চিমনি। ভাটার মধ্যেই কাঠ কাটার করাতকল (সিমমিল) বসিয়ে নির্বিচারে কাটা হচ্ছে বনজ ও ফলজ গাছ। বাগান থেকে কাঠ এনে সরাসরি আগুনে পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। অথচ আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
৩ দিন আগে

মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও বেশির ভাগ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’
৩ দিন আগে

গত পাঁচ দিনে কক্সবাজার থেকে জাহাজে করে চার হাজার ৩৯১ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। অথচ নির্ধারিত পর্যটক ধারণক্ষমতার তুলনায় এ সংখ্যা বেশ কম। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।
৩ দিন আগে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কানিজ মওলা বলেছেন, ‘জনস্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ, সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’
৪ দিন আগে

তুরস্কের কপ৩১ সাইড ইভেন্টে এশিয়ায় চীনা বিনিয়োগে পরিবেশ রক্ষা, স্বচ্ছতা ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি নিশ্চিত করে সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জোর দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
৪ দিন আগে

গত চার দশকে মানুষ পাহাড় কেটে মাটি অপসারণ ও সমতল করে সেখানে বহুতল ভবন, আবাসন প্রকল্প ও রাস্তাঘাট বানিয়েছে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তি ও মহলের পাহাড় কাটা অব্যাহত ছিল।
৬ দিন আগে

স্থানীয় জনগণের কাছে ইমামগণ অত্যন্ত শ্রদ্ধাভাজন ও বিশ্বস্ত ব্যক্তি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, ভুল ধারণা দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
৯ দিন আগে

রেগুলেটর নির্মাণে ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের জন্য প্রতিটির নকশা, গেটের সংখ্যা, পানিপ্রবাহের ধারণক্ষমতা, ভিত্তির গভীরতা ও নির্মাণসামগ্রীর পরিমাণ জানা জরুরি। কারণ সব রেগুলেটরের আকার ও কারিগরি বৈশিষ্ট্য এক নয়। পৃথক ব্যয় বিবরণী ছাড়া গড় ব্যয় দিয়ে প্রকৃত ব্যয়ের যৌক্তিকতা নির্ধারণ করা সম্ভব নয়।
১২ দিন আগে

সিলেটের ওসমানীনগরের সুলতানি আমলের প্রাচীন ‘গায়েবি মসজিদ’ ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক প্রতিনিধিদল। স্থানটি পরিদর্শন করে ঐতিহাসিক এই প্রত্নসম্পদ সুরক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
১৫ দিন আগে

সফরটি বেশ ভালো হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম জাপান সফর। তাই সফর নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি হওয়ার কথা নয়। জাপানে শীর্ষ পর্যায়ের সফর হওয়াটাই একটি বড় সাফল্য। পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়েছে। সফর নিয়ে যা কিছু প্রত্যাশা ছিল, তা অর্জন করা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনা ভবিষ্যতে দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়াতে কাজে লাগবে বলে তার দৃঢ় বিশ্বাস।
১৫ দিন আগে

ভিসি বলেন, ‘নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’
১৬ দিন আগে

কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
১৯ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২০ দিন আগে

এই মেগা প্রকল্পের ৫% থেকে ১০% বর্তমানে মাঠপর্যায়ে বাস্তবায়নের মুখ দেখেছে। মোট ৩০টি আন্তঃনদী সংযোগ প্রকল্প (১৬টি উপদ্বীপীয় বা পেনিনসুলার এবং ১৪টি হিমালয়ভিত্তিক) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কেন-বেতোয়া লিংক প্রজেক্ট বর্তমানে নির্মাণের পর্যায়ে রয়েছে। এর জন্য ২০২০-২১ সালের মূল্যস্তর অনুযায়ী মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ৬০৫ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার বেশি)।
২৩ দিন আগে

পরিবেশমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবারে যারা জড়িত হোক, কোনো ছাড় দেয়া হবে না। আমার ছেলেও যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, তাকে যেন প্রশাসন ছাড় না দেয়।’
২৪ দিন আগে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসায় যারা জড়িত হোক কোনো ছাড় দেয়া হবে না। আমার ছেলেও যদি চাঁদাবাজির সাথে জড়িত হয় তাকে যেন প্রশাসন ছাড় না দেয়।’
২৫ দিন আগে

সাদ্দাম হোসেন নয়া দিগন্তকে বলেন, মন্ত্রী বিষয়টি সুরাহা করার আশ্বাস দেয়ায় তিনি অনশন থেকে সরে দাঁড়িয়েছেন।
২৬ দিন আগে

কোথায় কারা রিসোর্ট নির্মাণ করছে এবং সেগুলো কী ধরনের অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। রিসোর্ট স্থাপন ও পরিচালনার জন্য সুস্পষ্ট নীতিমালা বা নির্দেশিকা প্রয়োজন।
২৭ দিন আগে

প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সবাই এগিয়ে এলে দেশের মানুষের জন্য সম্মিলিতভাবে ভালো কিছু করা সম্ভব হবে।
১৫ অক্টোবর, ২০২৬


