লোড হচ্ছে...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান শেষে সদর দফতরে আসা ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন নবীন কর্মকর্তাকে শুভেচ্ছা জানান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১৭ দিন আগে

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
১ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’- এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
১ অক্টোবর, ২০২৬

ঢাকা ইপিজেডে উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে আনসার বাহিনী।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ছয় শতাধিক তালগাছসহ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে আনসার ও ভিডিপি।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী স্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যরা জড়িত নয় বলে স্পষ্ট করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
২১ সেপ্টেম্বর, ২০২৬


