লোড হচ্ছে...
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
৪ ঘণ্টা ৩৪ মিনিট আগে

প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
৩ দিন আগে

অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কৃষির সাথে তাদের বাস্তব সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্যরা।
৭ দিন আগে

সার ডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা।
১৪ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা থেকে পাঠানো তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে ডিলার নিয়োগ দেয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
২০ দিন আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
২০ দিন আগে

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, ‘উপজেলা বিএনপির সভাপতির দেয়া তালিকা আমি পাইনি। কমিটির মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে নাম ডিসি অফিসে পাঠানো হয়েছে।’
২৩ দিন আগে


