লোড হচ্ছে...
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সঙ্কট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।
১১ দিন আগে

মূল প্যাকেজ জিডি-১-এর আওতায় রয়েছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম-ভিত্তিক রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক যন্ত্রপাতি, ওয়াই-ফাই সমাধানসহ সংশ্লিষ্ট সরঞ্জাম ও সেবা। এই প্যাকেজের প্রাক্কলিত মূল্য ছিল আমদানি শুল্ক ও ভ্যাটসহ ৪৩.৫৪ কোটি টাকা।
২২ দিন আগে

গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো: রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয় এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
২১ অক্টোবর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দর শাখার (এ-শিফট) একটি দল অভিযান চালায়। এ সময় কাস্টমস হলের ১ নম্বর বেল্টের পাশের শৌচাগারের কমোড থেকে পলিথিনে মোড়ানো ডিমের আকৃতির আটটি প্যাকেট উদ্ধার করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


