লোড হচ্ছে...
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। পরিদর্শনকালে তিনি লক্ষ্মীছড়ি সেনা জোনের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
৫৭ মিনিট আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা ১৪ মিনিট আগে


