লোড হচ্ছে...
জুলাই-অক্টোবর সময়ে দেশের মোট পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ আয় ছিল এর চেয়ে প্রায় ৬ শতাংশ কম। রফতানি আয়ের বড় অংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। এ সময়ে নিটওয়্যার রফতানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রফতানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
৫ দিন আগে

চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৪ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার। এ হিসাবে অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক আট শতাংশ।
২৯ দিন আগে

সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২.১৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২.১৬৪ বিলিয়ন ডলার। এ হিসাবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১.৫ শতাংশ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং...
২১ সেপ্টেম্বর, ২০২৬


