লোড হচ্ছে...
দেশের এই সঙ্কট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সঙ্কট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
১ দিন আগে

এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থীদের সমর্থন দেবে। তবে জামায়াত ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটিতে সমঝোতার বিষয়ে আগ্রহ দেখালেও ঢাকার দুই সিটিতে ছাড় দিতে চায়নি। এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
১৯ দিন আগে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার লক্ষ্যেই গেল কয়েক মাস ধরে এ জোট গঠনের প্রক্রিয়া চলছিল। সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে যুক্ত হলেও এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেয়ার ঘোষণা দেয়। এর পরই স্থানীয় নির্বাচনে একসাথে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এ প্ল্যাটফর্ম তৈরি করল কওমিপন্থী দলগুলো।
২৩ অক্টোবর, ২০২৬

নেতারা বলেন, এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। অতীতে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬


