লোড হচ্ছে...
আমার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নির্যাতন করা হতো। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েকে আর বাঁচাতে পারলাম না।
২ দিন আগে

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
২ দিন আগে

অভিযান চালিয়ে শিশা কারবারের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএনসি।
২ দিন আগে

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।
২ দিন আগে

জুলাই গণ-অভ্যুত্থানের বিচার মানবতাবিরোধী অপরাধ মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানকে নিজেদের সাথে একই ভ্যানে করে ট্রাইব্যুনালে আনতে চান শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার বাকি ১০...
২ দিন আগে

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৩ দিন আগে

২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলাউদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
৩ দিন আগে

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।
৩ দিন আগে

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি রেলওয়ে পুলিশ।
৩ দিন আগে

৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেয়া হয়। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।
৩ দিন আগে

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি, লালবাগ বিভাগে ১৫১টি, মতিঝিল বিভাগে ৩৩৪টি, ওয়ারী বিভাগে ৪৫৬টি, তেজগাঁও বিভাগে ২৭৮টি, মিরপুর বিভাগে ৩৮৮টি, উত্তরা বিভাগে ৩৮৪টি এবং গুলশান বিভাগে ৪১৫টি মামলা করা হয়েছে।
৩ দিন আগে

১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় যান লিমন। বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে সেখানে থাকা তাসমিন নাহার ও তার ছেলে তাওসিফের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মা ও ছেলে।
৩ দিন আগে

প্রসিকিউশন জানায়, রোববার (১ নভেম্বর) এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
৩ দিন আগে

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা ১০ আসামির রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ে ছাত্রদলের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন বাদি।
৪ দিন আগে

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা কয়েক বিলিয়ন ডলারের মানহানির মামলায় বিবিসির অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত এ আবেদন নাকচ করে মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
৪ দিন আগে

‘মঙ্গলবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তিনি হাতকড়া পরা অবস্থায় ছিলেন। এ সময় তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আরাফাত কাঠগড়ার সামনে থেকে সামান্য দূরে গেলে সেই সুযোগে কাউসার কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যান।’
৫ দিন আগে

‘রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।’
৫ দিন আগে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
৫ দিন আগে

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সঙ্কট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।
৫ দিন আগে


