লোড হচ্ছে...
রাজধানীর পাইকারি বাজার থেকে মহাসড়ক, গণপরিবহন থেকে আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা-ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতের নানা স্তরে চাঁদাবাজির বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষুদ্র ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, উদ্যোক্তা ও পরিবহন শ্রমিকদের অনেকের কাছে অবৈধ এ অর্থ আদায় কার্যত অলিখিত কর হয়ে দাঁড়িয়েছে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগানো, ভাঙচুর, পণ্য খালাসে বাধা, এমনকি অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।
২০ দিন আগে

মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার পর লাগেজ ও জমজমের পানি পেতে দীর্ঘ অপেক্ষা, কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া এবং পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের সাথে বিমানবন্দর কর্মকর্তাদের বাগি¦তণ্ডা- সবমিলিয়ে ঘটনাটি নতুন করে বিমানবন্দর ব্যবস্থাপনা ও নাগরিক জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।
৪ অক্টোবর, ২০২৬

অভিযোগপত্রে গিয়াস উদ্দিন উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল তাকে লাওসে ওয়ার্ক ভিসায় পাঠানোর প্রলোভন দেখান। এজন্য সোহেলের অফিস সহকারী ফারহান আহম্মেদের মাধ্যমে তার কাছ থেকে মূল পাসপোর্ট ও ৩০ হাজার টাকা নেয়া হয়। বিদেশে পাঠানোর জন্য তাদের মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


