লোড হচ্ছে...
ফিনলে টি কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, এ বছর চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তার মনে হয় না। তবে ন্যূনতম নিলামমূল্য নির্ধারিত থাকায় চায়ের দাম বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা নেই বলেই মনে হয়।
২২ দিন আগে

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৩ অক্টোবর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১০ অক্টোবর, ২০২৬

আজ সোমবার বাংলাদেশে দিন ও রাত সমান। আজ সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে পার্থক্য ঠিক ১২ ঘণ্টা। আজ সূর্যোদয় হবে ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্তও হবে ঠিক ৫টা ৪৯ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে ২৩ সেপ্টেম্বর বিষুব বা ‘অটামাল ইকুইনক্স’ (শরৎকালীন বিষুব) ঘটে থাকে। বাংলাদেশের অবস্থান বিষুব রেখার ঠিক ওপরে নয়, দেশটি ২৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে। ফলে বিষুব রেখার ওপরে যে দেশগুলো রয়েছে সেই দেশ থেকে বাংলাদেশে সূর্যের দৈনিক গতিপথের কারণে দিন-রাতের দৈর্ঘ্যে সামান্য পার্থক্য হয়ে থাকে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


