লোড হচ্ছে...
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনকে ‘ভুয়া ও মানহানিকর’ দাবি করে প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বিরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হবিগঞ্জের আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।
১১ মার্চ, ২০২৬
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশের ইতিহাসের ১৩তম জাতীয় নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হচ্ছে গণভোটও। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। তার আগে, গুগল ও স্যোশাল মিডিয়ায় দেখা গেছে, নির্বাচনের আগে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। এরমধ্যে আছে, ইলেকশন ২০২৬, স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি ২০২৬, ভোটার স্লিপ বিডি, ভোটার নম্বর চেক অনলাইন, ভোট সেন্টার চেক, ভোটার নম্বর বের করার নিয়ম। এমন নানা শব্দ গুগলে লিখে ভোটের শেষ মুহূর্তে মানুষ এ সম্পর্কিত তথ্য জানতে চাচ্ছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়ান টেলিভিশনের এক জনপ্রিয় উপস্থাপক তার শো-তে যুক্তরাজ্যের ওপর তোপ দাগলেন, উগরে দিলেন তীব্র ক্ষোভ। তার কথা শুনে আমি শুধু ভাবছি, ভাগ্যিস পারমাণবিক বোমার বোতামটা এই লোকটার হাতে নেই! ভ্লাদিমির সলোভিভ চিৎকার করে বলছিলেন, "আমরা এখনও লন্ডন বা বার্মিংহাম ধ্বংস করে দিইনি। আমরা এখনও পৃথিবী থেকে ওই ব্রিটিশ আবর্জনাগুলোকে মুছে ফেলিনি।" তার কণ্ঠে যেন একরাশ হতাশা।
২ ফেব্রুয়ারি, ২০২৬

