লোড হচ্ছে...
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা হলেও এর লক্ষ্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গাছের ডালপালা কর্তনের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বিদ্যুৎ লাইনে ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
৮ এপ্রিল, ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রায় ৬ হাজার প্রার্থীর প্রধান দুই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন অভিনয় শিল্পীরা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারও (৭ এপ্রিল) নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
৭ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সোমবার (৬ এপ্রিল) থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বন্দরটি আবার চালু হওয়ায় সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হতে যাচ্ছে।
৭ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ভর্তি হতে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
৬ এপ্রিল, ২০২৬
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
৬ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া উচ্ছেদ করে পরিবারটিকে...
৫ এপ্রিল, ২০২৬
মির্জা আব্বাস নিয়ে এক রহস্যময় পোস্ট দিয়ে ফের আলোড়ন সৃষ্টি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।
৫ এপ্রিল, ২০২৬
রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৪ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে এবং এর কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। এছাড়া, গত দুদিনে আরও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়ার শারজাহ রুটেও একইভাবে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়। সালাম এয়ারের মধ্যপ্রাচ্য রুটেও একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়।
৪ এপ্রিল, ২০২৬
হজ ও ওমরা পালনকারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে মক্কায় তৈরি হবে বিমানবন্দর এবং অত্যাধুনিক মেট্রোরেল। সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউ অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে 'রয়্যাল কমিশন...
৩ এপ্রিল, ২০২৬
বৈশাখের আগেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগুনের দহন। টানা কয়েকদিন ধরেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোদের প্রখরতা। এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে চুয়াডাঙ্গা ছিল দেশের তপ্ত জেলা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উচ্চ তাপমাত্রা নয়, বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমে জনজীবন এক প্রকার থমকে গেছে। প্রখর রোদে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। রাস্তার পিচ গলা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের বড় বাজার এলাকায় দেখা হয় ভ্যানচালক কাসেম মিয়ার সাথে। কপাল চুইয়ে পড়া ঘাম মুছতে মুছতে তিনি বলেন, “রাস্তায় বের হলে মনে হচ্ছে গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না। শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পেটের দায়ে এই আগুনেই বের হতে হয়েছে।”
৩ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে বলে ৩ এপ্রিল দুপুরে জানানো হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রির পর আট দিনে ২ কোটির ক্লাবে প্রবেশ করে। এবার মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটির ক্লাবে প্রবেশ করল তারকাখচিত ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বনলতা এক্সপ্রেস’-এর টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি।
৩ এপ্রিল, ২০২৬
পাবনার সাঁথিয়ায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের পৃথক দুই গ্রামে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো....
২ এপ্রিল, ২০২৬
দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এ বিষয়ে আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
২ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ রুটে চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টায় সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
২ এপ্রিল, ২০২৬
প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের ফলে পুরো অঞ্চলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবহন খাতে অচলাবস্থার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
২ এপ্রিল, ২০২৬
মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা। তারা অভিযোগ...
১ এপ্রিল, ২০২৬

