লোড হচ্ছে...
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ১৫৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
২৪ দিন আগে

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুদূর চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওয়ে এসে প্রার্থী হয়ে নির্বাচন করছেন মাওলানা আবদুল আলীম নিজামী। রাজনৈতিক দল খেলাফত আন্দোলনের ব্যানারে বটগাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।
২৫ দিন আগে

ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৭ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তী নির্দেশে ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক। তার বদলে মমতা ব্যানার্জীর দল পেয়েছে ফুটবল খেলোয়াড় চিহ্ন ও ঋতব্রত ব্যানার্জীর দল পেয়েছে খাম চিহ্ন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে ‘নৌকা’ স্থগিত রেখে ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। তবে সংশোধিত বিধিমালা অনুযায়ী, একক প্রার্থীতে থাকবে ‘না’ প্রতীক।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


