লোড হচ্ছে...
মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
৫ ঘণ্টা ১২ মিনিট আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১৯ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
২০ দিন আগে

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


