লোড হচ্ছে...
যে মানুষগুলোর ঘামের বিনিময়ে দেশের রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয়। যাদের শ্রমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে থাকে। তাদের ক্ষুধার্ত রেখে দেশের অর্থনীতি টেকসই হতে পারে না। তাই পোশাক কারখানায় ভাঙচুর বা সহিংসতা যেমন কঠোর হস্তে দমন করতে হবে, তেমনি রাজনৈতিক ইন্ধনের নামে শ্রমিকের ন্যায্য দাবি অবদমিত করার চেষ্টাও আত্মঘাতী হবে। শিল্পমালিক, শ্রমিক সংগঠন এবং সরকারকে আজ এক টেবিলে বসতে হবে গভীর সংবেদনশীলতা ও দূরদর্শিতা নিয়ে।
৩ দিন আগে

গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
৪ দিন আগে

তিনি জানান, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
৫ দিন আগে

চলমান শ্রম অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আমি মালিকপক্ষকে আহ্বান জানাই যেন মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করা হয়। একইসাথে আন্দোলনরত শ্রমিকদের বলব আন্দোলনের নামে পথ রোধ করে কোনোভাবেই যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। কোনো সমস্যা থাকলে তা কারখানার অভ্যন্তরে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ মিলে আলোচনা করে সমাধান করার আহ্বান জানান তিনি।
১৪ দিন আগে

বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে অপ্রচলিত বাজারের গুরুত্ব ক্রমেই বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে তৈরি পোশাক রফতানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে...
২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংশোধিত নীতি অনুযায়ী, তৈরি পোশাক শিল্পের নির্দিষ্ট কিছু পণ্য- যেমন সিমেলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম এবং কৃত্রিম তন্তুর তৈরি কার্যকরি পোশাক (ফাংশনাল অ্যাপারেল) উৎপাদনের জন্য সংশ্লিষ্ট শিল্প সমিতির সুপারিশক্রমে বিশেষায়িত ফেব্রিক আমদানি করা যাবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১২ বছর পর বিজিএমইএর আয়োজনে বাটেক্সপো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ আয়োজনকে তিনি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


