লোড হচ্ছে...
মুখপাত্র বলেন, মহাকাশ নিয়ন্ত্রণের আওতায় মহাকাশ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামরিক কার্যক্রম রয়েছে। এসব ক্ষেত্রে শত্রুর সক্ষমতাকে বাধাগ্রস্ত করা, দুর্বল করা এবং প্রয়োজনে ধ্বংস করার জন্য ধ্বংসাত্মক ও অ-ধ্বংসাত্মক উভয় ধরনের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এসব সক্ষমতা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—দুইভাবেই ব্যবহার করা সম্ভব।
১ দিন আগে
চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। আজ শনিবার সকালে, ৬টা ৭ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল শুক্রবার রাত ৮টা ৭ মিনিট), তাঁদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সমুদ্রের মধ্যে অবতরণের পর, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান নভোচারীদের সুস্থতা সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছেন। তিনি বলেন, "এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি এবং চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।" মিশনের ল্যান্ডিং ও উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ান ভিয়ারিয়াল জানান, সমুদ্রে অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের উদ্ধার করে তাঁদের মেডিক্যাল পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নৌবাহিনীর জাহাজে নেওয়া হবে।
১১ এপ্রিল, ২০২৬

