লোড হচ্ছে...
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
১৬ দিন আগে

২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাসিক কৃষিঋণ বিতরণ ৪২ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আগস্ট ২০২৫-এ বিতরণ ছিল চার হাজার ৮২৬ কোটি তিন লাখ টাকা। আগস্ট ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭ কোটি ৯৫ লাখ টাকা।
১৯ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়।
২০ দিন আগে


