লোড হচ্ছে...
১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের ক্ষেত্রে চুক্তি সংশোধন সাপেক্ষে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে বেতন পুনর্নিধারণ করা হবে।
৩ ঘণ্টা ৪৬ মিনিট আগে

আগামী বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে ‘সার্বভৌম বন্ড’ ছাড়তে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো ছাড়া এ বন্ডের আকার হতে পারে সর্ব্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার। এ বন্ড ইস্যু ম্যানেজার হিসেবে দু’টি বিদেশী প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক আলাপ-আলোচনাও করা হয়েছে। এখন এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সেবা ক্রয়ের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা এবং দর কষাকষির (নেগোসিয়েশন) জন্য অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের (টিডিএম ও সামষ্টিক) নেতৃত্বে একটি বিশেষ নেগোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে

১২৭ বছরের স্ট্যাম্পের যুগের অবসান হতে চলেছে। কারণ আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিসিয়াল শুল্ক ই-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ(আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গত সোমবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তার অনুমোদন পাওয়া গেছে বলে আইআরডির এক সূত্র জানিয়েছে।
৮ দিন আগে

রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি এবং অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
২০ দিন আগে

গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ (রোববার) বিটিআরসির মহাপরিচালক মো: মেহেদি-উল-সহিদ এর হাতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক রহিমা বেগম।
২৪ দিন আগে

আগামী বৈঠকে ব্যাংক খাতের পূর্ণাঙ্গ চিত্রের পাশাপাশি সংস্কার বাস্তবায়নের রূপরেখা উপস্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
২৫ দিন আগে

চাকরির বয়স ও গ্রেডভিত্তিক নতুন হারে এ ভাতা আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬


