কাশ্মির, ওমর আব্দুল্লাহ, রুহুল্লাহ মেহদি
ওমর আব্দুল্লাহ ও সৈয়দ রুহুল্লাহ মেহদি। সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরের রাজনীতিতে ঘটে গেল বড়সড় রাজনৈতিক পরিবর্তন। ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর শীর্ষ নেতা মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে দল ও লোকসভা উভয়টি থেকেই ইস্তফা দিয়েছেন শ্রীনগরের সংসদ সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি।

Advertisement

মঙ্গলবার মধ্য কাশ্মিরের বুদগাম জেলার বেহেশতি জোহরা পার্কে আয়োজিত এক বিশাল জনসভায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে তিনি এই ইস্তফার কথা ঘোষণা করেন। মঞ্চ থেকেই তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

আরো পড়ুন—ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিরুদ্ধে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জনগণের দেয়া জনদেশের সাথে চরম বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন রুহুল্লাহ।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এনসি-র এই শীর্ষনেতা মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে সরাসরি ‘অপদার্থ’ আখ্যায়িত করেন।

আরো পড়ুন—বিজ্ঞাপন দেখে রাজনীনিতে এসে ১৫ মাসেই নিউজিল্যান্ডের নির্বাচনে কিংমেকার হতে যাচ্ছেন ওং

তিনি অভিযোগ করেন, ২০২৪-এর নির্বাচনে ক্ষমতায় আসার পরপরই ন্যাশনাল কনফারেন্স নিজেদের সমস্ত মূল নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে। 

রুহুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা জনগণকে বলেছিলেন যে আপনারা তাদের মর্যাদা ও সাংবিধানিক অধিকারের রক্ষক। বলেছিলেন, কেউ সেই মর্যাদায় হাত দিলে তার কলার ধরে টানবেন। ২০১৯ সালের ৫ আগস্ট সেই মর্যাদা ও স্বায়ত্তশাসনকে কবর দেয়া হয়েছে। এখন আমাকে বলুন, কোথায় গেল সেই সম্মান? কোথায় গেল সেই স্বায়ত্তশাসন?’

আগা রুহুল্লাহ মেহদি এনসি সরকারের বিরুদ্ধে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থতার অভিযোগ তোলেন। বিশেষ করে ধারা ৩৭০ পুনরুদ্ধারের আন্দোলন, ১ লাখ বেকার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করা, সুষম সংরক্ষণ নীতি চালু করা, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদান এবং বছরে ১২টি এলপিজি সিলিন্ডার দেয়ার যে ওয়াদা করা হয়েছিল, দল তা সম্পূর্ণ ভুলে গেছে বলে তিনি জানান। 

রুহুল্লাহর প্রশ্ন করেন- জম্মু ও কাশ্মির সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে কেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উপত্যকার সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবি তুলতে ভয় পাচ্ছেন? কেন উল্টো নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন তিনি?