
নেপাল ও চীন সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে এবং ছয় হাজার ৬৬৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এক হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ হাজার ৭৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ছয় হাজার ১৪৫ জন। নিখোঁজদের মধ্যে ৫৮৭ জন বিদেশী নাগরিক।
এদিকে, চীনে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫১৯ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশী নাগরিক।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট এই দুর্যোগ আঘাত হানে। নেপালের মাউন্ট লাংটাং লিরুং-এর পাঁচ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত একটি হিমবাহে ফাটলের কারণে বরফ ও পাথরের ধস নামে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








