
নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাদের-উজ- জামান আইডিয়াল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৪র্থ তাফসির মাহফিল শুক্রবার ৩০ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন দিগন্ত মিডিয়া কর্পোরশনের সাবেক সিইও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ আবদুল কাদের।
মাদরাসার প্রধান মুহতামিম হাফেজ নোমান ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন বি-বাড়িয়া জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক,
প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী।
বিশেষ মেহমান হিসেবে তাফসির পেশ করেন এনটিভি, দেশটিভির ধর্মীয় আলোচক ও নোয়াখালী হযরত ওমর রা: জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আবদুল মালেক ও মাদরাসার অন্যতম পরিচালক আবদুল বাতেন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মাহফিলে ৬ জন হাফেজে কোরআনকে পাগড়ি ও নগদ অর্থ প্রদান করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল কাদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








