
দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন।
এ খবরের পর সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাসপোর্ট লাগবে না আপা।
সোমবার (৯ নভেম্বর) ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
আরো পড়ুন—কারাগারে কোরআন পড়ছেন মাদুরো, কিন্তু কেন?
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এ আবেদন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেয়া একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
আরো পড়ুন—৩৪ বছরের রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি : মাওলানা ফজলুর রহমান
চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








