পায়রা হাডুডুু দল চ্যাম্পিয়ন
ads

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়ার চেঁচুড়ি দুহাকুলায় অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট। পরশু বিকেল ৪টায় শুরু হওয়া এ খেলা চলে মধ্যরাত পর্যন্ত। খেলায় অভয়নগরের পায়রা সমেশপুর হাডুডু দল চ্যাম্পিয়ন এবং মনোহরপুর হাডুডু দল রানার্সআপ অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে সাত হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ৩নং চেঁচুড়ি দুহাকুলা ওয়ার্ডবাসীর আয়োজনে ধামালিয়া ইউনিয়নের এ টুর্নামেন্টে অংশ নেয় মনিরামপুরের কালীবাড়ি  মনোহরপুর হাডুডু দল ও খাটুয়াডাঙ্গা, অভয়নগরের পায়রা সমেশপুর ও গাজীপুর এবং ডুমুরিয়ার রুদাঘরা, বরুনা, টোলনা ও মইখালী হাডুডু দল।