
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬’ শনিবার হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-১১ এর পরিচালক মো: ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো: রিয়াজুল করিম, স্বতন্ত্র পরিচালক শাহনাজ সুলতানা ও বিএসডি-১১ এর অতিরিক্ত পরিচালক নাজমুন নাহার উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি) -১১ এর অতিরিক্ত পরিচালক ওম প্রকাশ ধর, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার, যুগ্ম পরিচালক মো: মাসিউর রহমান সভায় আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক এফসিএ, প্রধান কার্যালয়ের নির্বাহীরা ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪২টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০০ জন কর্মকর্তা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









