
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) গত মঙ্গলবার ফল ২০২৬-এর গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজের আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত অ্যাকাডেমিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষদের অধীনস্থ বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
উপস্থাপকদের মধ্যে ছিলেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের মো: তাহসিনুল ইসলাম, আইন বিভাগের সাকিবুল হাসিব সাকিব, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) দীপা রানী হালদার এবং ইতিহাস ও দর্শন বিভাগের (মাহাস) শহিদুল মামুন। মো: তাহসিনুল ইসলাম ‘প্রকৃতির কোলে পুনর্জন্ম : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’তে উত্তর-মানবতাবাদী বস্তুগততা ও শোকের বাস্তুতত্ত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মো: সাকিবুল হাসিব সাকিব উপস্থাপন করেন ‘বাংলাদেশে অর্গানিক খাদ্য বিপণন : নিয়ন্ত্রক কাঠামোর সমালোচনামূলক আইনি বিশ্লেষণ এবং বিশেষায়িত সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রবন্ধ। দীপা রানী হালদার উপস্থাপন করেন ‘বাংলাদেশে ভ্যাট বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) : একটি সমালোচনামূলক মূল্যায়ন’ এবং শহিদুল মামুন উপস্থাপন করেন ‘অ্যাভিনিউ ও অ্যাসেম্বলি : জিন্নাহ অ্যাভিনিউ (১৯৬০) এবং ‘টুয়েন্টি ইয়ার্স অব পাকিস্তান’ (১৯৬৭)-এ উন্নয়ন ও অনুপস্থিত জনগণ’ শীর্ষক গবেষণাপত্র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক মো: রিজওয়ানুল ইসলাম। আলোচক ছিলেন ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. সালেহ মো: শাহরিয়ার। সঞ্চালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সালেহীন এস আহমেদ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








