
ইসলামী ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের সঞ্চয় ও বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন বৈদেশিক মুদ্রা হিসাব তিনটি হল; মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস অ্যাকাউন্ট, আল ওয়াদীয়াহ নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) কারেন্ট একাউন্ট, মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) টার্ম ডিপোজিট একাউন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। হিসাবগুলোর ওপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান মো: মনিরুজ্জামান। এ সময়ে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সব জোনপ্রধান, শাখাপ্রধান ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবং উপশাখার ইনচার্জ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








