মেসবাহ উদ্দিন সাবু

 

Advertisement

আগামীকাল ৬ নভেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কউন্সিলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজসহ বহু শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠিানের প্রতিষ্ঠাতা মেসবাহ উদ্দিন সাবু ২৩ তম মৃত্যুবর্ষিকী। তিনি ঢাকা সিটি করপোরেশনের কমিশনার, বাংলাদেশ আরচারি ও খো খো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এবং ঐতিহ্যবাহী দিলকুশা স্পোর্টি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কবর জিয়ারত ও বাদ আসর মতিঝিল এজিবি কলোনীর আইডিয়াল জোনস্থ সাবু চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আতœীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাবু স্মৃতি সংসদেও পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।