চরফ্যাসনে কোস্টগার্ডের অভিযানে আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক ১৪

নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাসনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল চরফ্যাসন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ এলাকা থেকে  তাদের আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভোলার চরফ্যাসন উপজেলাধীন আহমেদপুরে গত মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার বিকেল পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা।  অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুইটি উইংস, একটি ডেরিক, দুইটি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামাদিসহ ১৪ জন জেলেকে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন । সুজন বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Advertisement