ইউপি নির্বাচনের আগে তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির

  বিশেষ সংবাদদাতা

Advertisement

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দেশের সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা ও সংশ্লিষ্ট তথ্য পুনরায় সতর্কতার সাথে যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, নামের বানানে ভুল আছে কি না কিংবা সীমানা ও আইনি জটিলতাসংক্রান্ত তথ্যের কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।