ডা. জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ডা. জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া।

মালয়েশিয়া প্রতিনিধি

Advertisement

মালয়েশিয়া সরকার ধর্মীয় বক্তা ড. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, জাকির নায়েককে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার বিষয়ে মালয়েশিয়ার কোনো প্রতিশ্রুতি নেই। এ বিষয়ে ভারতের পক্ষ থেকেও এখন পর্যন্ত নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ পায়নি মালয়েশিয়া সরকার।
দেশটির প্রভাবশালী দ্য স্টার, দ্য সান মালয়েশিয়া, ফ্রি মালয়েশিয়া টুডে, মালয়েশিয়া কিনিসহ প্রায় সবকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০১০ সালে মালয়েশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।