ফ্লোরিডায় জেট বিমান বিধ্বস্ত, নিহত ৯
ads

রয়টার্স
ফ্লোরিডার ক্রেস্টহেভেনের কাছে এক আবাসিক এলাকায় একটি বিলাসবহুল ও দ্রুতগতির ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লিয়ারজেট সিক্সটি বিমানটি বিধ্বস্ত হয়, সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। পোস্টে তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ শোচনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
এফএএ জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দরে যাচ্ছিল।