
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৯০তম উপশাখার কার্যক্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো: আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির ভিসি প্রফেসর ড. এ বি এম শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো: মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা এফসিএ, সদস্য মো: শিহাব রিজওয়ান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সরফরাজ হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ্। উল্লেখ্য, বর্তমানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সারা দেশে ২২৬টি শাখা, ৯০টি উপশাখা ও ৭৩৮টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








