ট্রাম্পের অভিযোগকে ভণ্ডামি আখ্যা মধ্যবর্তী নির্বাচনের মুসলিম প্রার্থী

ফিনান্সিয়াল এক্সপ্রেস
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মিশিগানে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট আসনের নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী আবদুর রহমান আল-সায়ীদের বিরুদ্ধে চরমপন্থা ও মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব অভিযোগকে ‘ভণ্ডামি’ বলে প্রত্যাখ্যান করেছেন সায়ীদ।
মিশিগানের পোর্ট হিউরনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় সায়ীদকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বা ৯/১১-এর ‘ইউনাইটেড ফ্লাইট ৯৩’ বিমান ছিনতাইকারীদের সাথে তুলনা করে তাকে ‘জিহাদি’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। পোর্ট হিউরনের সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি এখানে এসেছি মুসলিম ব্রাদারহুডের একজন জিহাদি সদস্যকে মার্কিন সিনেটর হওয়া থেকে ঠেকাতে।’ তিনি আরো দাবি করেন, সায়ীদ নির্বাচিত হলে সিনেটে প্রবেশের পূর্বে তাকেই একমাত্র মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যেতে হবে। 
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এ এলাকায় ট্রাম্প ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন। সায়ীদ জয়ী হলে তিনি হবেন মার্কিন সিনেট ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য। ট্রাম্পের এ ধরনের বক্তব্যের পর মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিড্সে আয়োজিত এক সভায় সায়ীদ প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব অভিযোগকে ‘ভণ্ডামি’ বলে প্রত্যাখ্যান করেন।

Advertisement