আকিজ সিমেন্ট ও এসেনসিয়ালস কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত


বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গত মঙ্গলবার এ পরিদর্শনে উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। 
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল কারখানা দু’টির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া, গুণগত মাননিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, আমরা বিশ্বাস করি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।
আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্পকার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ  তৈরি করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান ও ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত খূমার সিংহ, আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্ল্যান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্ল্যান্ট হেড মো: হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো: রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো: আশরাফুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement