বাসভবনে তল্লাশি রাজনৈতিক প্রতিশোধ : ইলহান ওমর

এপি
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসি এলাকার বাসভবনে তল্লাশি চালিয়েছেন দেশটির বিচার বিভাগের আওতাধীন কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তারা। বিচার বিভাগ (ডিওজে) এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) যৌথ উদ্যোগে আদালতের পরোয়ানা নিয়ে গত সোমবার ভোরে এই অভিযান চালানো হয়। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই নারী প্রতিনিধি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচক হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার বাসভবনে এই ধরনের কঠোর তদন্তমূলক অভিযানে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। ইতোমধ্যে মিনেসোটায় আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে এবং সেখানে এক লাখ ২৭ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Advertisement