
বিনোদন রিপোর্ট
শিশুশিল্পী হিসেবেই সিনেমাতে অভিনয় করে তিনি নিজের নামকে ব্র্যান্ড-এ পরিণত করেছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুওয়ালী’ সিনেমায় প্রথম অভিনয় করেন এই সময়ের দর্শকপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি ২০০৬ সালের ৪ আগস্ট মুক্তি পায়। তবে সিনেমাতে অভিনয়ে আসার আগেই দীঘি গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই সারা দেশজুড়ে আলোচনায় চলে আসেন দীঘি। দীঘির বাবা সুব্রত’রও সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করার মধ্যদিয়ে সিনেমাতে যাত্রা শুরু। দীঘির মা দোয়েলও ছিলেন একজন নায়িকা। মূলত মায়ের প্রবল আগ্রহের কারণেই দীঘির বিজ্ঞাপনে মডেল হয়ে ওঠা এবং পরবর্তীতে সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করা। কাবুলিওয়ালার পর দীঘি শিশুশিল্পী হিসেবে ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘সাজঘর’, ‘অবুঝ শিশু’, ‘কপাল’, ‘বাবা আমার বাবা’, ‘এক টাকার বউ’সহ আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করেন। প্রাপ্তবয়সের একজন নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিল দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি। এরপর ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’, ‘মুজিব একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং সর্বশেষ ‘জংলি’ সিনেমাতে অভিনয় করেন। সুমন ধরের পরিচালনায় দীঘি প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করেন ‘চিঠি’তে। এতে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। কিছু দিন আগে বঙ্গতে মুক্তি পায় দীঘি অভিনীত ওয়েবফিল্ম ‘প্রিয় প্রাক্তন’। ইফতেখার মাহমুদ ওসিন পরিচালিত এই ওয়েব ফিল্মে ‘তমা’ চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন দীঘি। আর এ কারণেই গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’র ২৫তম আসরে প্রিয় প্রাক্তন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন দীঘি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








