জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের দুর্বলতায় আবারো ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

নাহিদ ইসলাম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ‍্যাসিস্ট সন্ত্রাসীরা। ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ নিরপরাধ চালককে খুন করেছে ফ‍্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত।

আরো পড়ুন—মুসলিম শাসনের সুখময় স্মৃতিচারণ, এখনো খেলাফতের স্বপ্ন দেখেন ইহুদি রাব্বি সোফার

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতিতেও সরকার অত্যন্ত নির্বিকার। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ‍্যমান হচ্ছে না। 

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে সরকার। আওয়ামী সন্ত্রাসীদের, জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব‍্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত‍্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। উল্টো ভারতের মাটি ব‍্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারাদেশের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।