
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ওয়েট প্রসেস কাবের উদ্যোগে আগামী ৮ ও ৯ অক্টোবর হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’। বুটেক্সের কেন্দ্রীয় মাঠে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
এক্সপোর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল আলোচনা ও কোম্পানির স্টেজ সেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে থাকবে কেমিক্যাল প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা ও মূল্যায়ন, প্যানেল আলোচনা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে আয়োজিত এ এক্সপোর মূল ল্য শিল্প ও শিাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এতে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব সমাধান তুলে ধরবে। পাশাপাশি থাকবে কোম্পানি স্টেজ সেশন, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও শিল্পেেত্র ব্যবহৃত বিভিন্ন সমাধান সম্পর্কে তুলে ধরবে। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এক্সপোতে থাকবে প্যানেল আলোচনা, যেখানে টেক্সটাইল কেমিক্যাল শিল্পের বিশেষজ্ঞরা টেকসই কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, আধুনিক ডাইং ও ফিনিশিং প্রযুক্তি এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
এ বিষয়ে বুটেক্স ওয়েট প্রসেস কাবের সভাপতি উৎস কারন বলেন, ‘ডাই কেম এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে চাই। শিার্থীদের গবেষণা, নতুন প্রযুক্তি ও শিল্পেেত্রর বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত করার পাশাপাশি শিল্পের সাথে তাদের সংযোগ তৈরিও আমাদের অন্যতম ল্য।’
এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য, অংশগ্রহণের নিয়ম ও নিবন্ধনের লিংক আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।








