
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ১২ দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য সরবরাহের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ শনিবার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে, ইরানের বিচার বিভাগের পরিচালিত সংবাদ সংস্থা মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোসেইন পেদারান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইসরাইলের সাথে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে দেশটির সুপ্রিম কোর্ট।
মিজান নিউজ জানিয়েছে, পেদারান ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর তথ্য দিয়েছিলেন। আর্থিক লাভের উদ্দেশ্যেই তিনি এই গুপ্তচরবৃত্তি চালিয়েছিলেন।







