
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশের মানুষ দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। জনগণের দাবি উপেক্ষা করা তাদের অপমানের শামিল। আমরা জনগণের সাত দফা দাবি আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।’
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১১.৪৫ মিনিটে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এ সময় গাড়ির ছাদ খুলে হ্যান্ড মাইকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








